সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি:- নেত্রকোনার পূর্বধলা থানার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ছোট ইলাশপুর এলাকার জুয়েলের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫ বোতল বিয়ার জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. রফিক মিয়া (২৭)। সে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের গরপাড়া গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।
গতকাল বুধবার (২ অক্টোবর) এ তথ্য জানান পূর্বধলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ।
তিনি বলেন, মঙ্গলবার (১ অক্টোবর ) রাতে পূর্বধলা থানা পুলিশের এর একটি আভিযানিক দল শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. রফিক মিয়া (২৭) কে গ্রেফতার করে। আটককৃত ব্যাক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। পূর্বধলা থানার এসআই মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে। আটককৃত ব্যাক্তিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।