Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২, ২০২৪ , ৯:৪৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপারে সাথে সাংবাদিকদের মতবিনিময়

লেখকঃ আজকালের কণ্ঠ

মিলন বিশ্বাস (সাতক্ষীরা প্রতিনিধি) : সাতক্ষীরায় চাঁদাবাজ , দখলদারিত্ব মুক্ত, একটি সমৃদ্ধ জনপদ গড়ার প্রত্যয়ে আমি কাজ করে যাব। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সাংবাদিক ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

বুধবার (২ অক্টোবর) বেলা ১২টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে সাতক্ষীরায় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আপনাদের সঙ্গে নিয়ে সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে যে কার্যক্রম গুলো আমি প্রায়োরিটি দিয়েছি তার মধ্য অন্যতম আইন শৃঙ্খলা রক্ষা করা।

গত ৫ আগস্টে একটি সরকারের বিদায় হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। তার পরিপ্রেক্ষিতে অনেক জায়গায় অনেক সমস্যা রয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ ইতিমধ্যে সক্রিয় ভাবে কার্যক্রম শুরু করেছে।

মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশের কিছু অসাধু কর্মকর্তা ছিল, যাদের কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। সেই সমস্ত বিষয়ে না গিয়ে আমরা আইন-শৃঙ্খলা সমঝোতা করতে চাচ্ছি। এই সমঝোতা করার জন্য আপনাদের সহযোগিতা ও যারা রাজনৈতিক দলের রয়েছেন তাদের সহযোগিতা প্রয়োজন।চোরাচালান, মাদক, জুয়া, অবৈধ যানবাহন চলাচল, আইনশৃঙ্খলা পরিস্থিতি, তথ্য প্রাপ্তিতে পুলিশের সহযোগিতাসহ পুলিশের সঙ্গে সংবাদকর্মীদের সম্পর্ক বৃদ্ধি করে তুলতে হবে।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম দ্রুত সময়ে তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ, সার্বিক বিষয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। একইসঙ্গে সাংবাদিকদের কাছে তথ্য চেয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ, ডি আই ও-১ ডিএসবি মো.হাফিজুর রহমানসহ সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন সাংবাদিকরা।

এসময় সাংবাদিকরা সাতক্ষীরা জেলার বিভিন্ন পরিস্থিতি তুলে ধরে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।

প্রিন্ট করুন