Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১, ২০২৪ , ৪:৪২ অপরাহ্ণ

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় নি’হত হলেন মোটরসাইকেল চালক

লেখকঃ আজকালের কণ্ঠ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা সদর উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় গাইবান্ধা-সাঘাটা সড়কে আজ মঙ্গলবার (১অক্টবর) সকাল সাড়ে ১০টার দিকে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে আছাদুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন ।দূর্ঘটনায় নিহত আছাদুল ইসলাম সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামের আলতাফ হোসেন মন্ডলের ছেলে।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আছাদুল ইসলাম ও তার দুই বন্ধুসহ তিনজন গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। তারা ত্রিমোহনী বাজারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ করে তাদেরকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালকসহ আরোহীরা ছিটকে পড়ে যান। এসময় প্রচুর রক্তক্ষরণে মোটরসাইকেল চালক আছাদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাস্থলে একজন মারা গেছেন। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

প্রিন্ট করুন