Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১, ২০২৪ , ১২:৫৪ অপরাহ্ণ

নেত্রকোনার কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ১৮ লক্ষ টাকার মালামাল জব্দ

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি:- নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুই হাজার ৫০০ কেজি (৫০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লেংগুরা ইউনিয়নের ক্যাপাসিটি মোড় এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক তিন লাখ ৭৫ হাজার টাকা।

এছাড়া ওই এলাকার একটি গুদাম ঘরে নোংরা পরিবেশে ভারতীয় চিনি থেকে প্রস্তুত করা ছয় হাজার ৮৫৮ কেজি মিশ্রি জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ২৮ হাজার ৭০০ টাকা। ওই গুদাম ঘর থেকে চার লাখ নয় হাজার ৩২০ টাকা মূল্যের তিন হাজার ৪১১ কেজি গুড় জব্দ করা হয়।

এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন কলামাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।

এ ব্যাপারে বিজিবি কর্তৃক নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট করুন