আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ ও অন্তত ৩০ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৩০ অক্টোবর) আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেলা ১২টার পর শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কয়েকটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এতে ৩০ জন শ্রমিক আহত ও একাধিক শ্রমিক গুলিবিদ্ধ হয়।
সাভারের এনাম মেডিকেল কলেজে হাসপাতালের কর্মকর্তা রাজিব হোসেন বলেন, ‘নিহত ওই ব্যক্তির নাম কাউছার হোসাইন খান। তিনি একটি কারখানার পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।’
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান। তাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি।
ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, ‘পরীক্ষার হলে আছি। বিষয়টি জানি না।