Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৭, ২০২৪ , ১০:৩৫ পূর্বাহ্ণ

অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে : নুর

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে রাজনৈতিক দলসহ নানা মহলে আলোচনা শুরু হয়। এ নিয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে।

তবে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সম্প্রতি দেওয়া বক্তব্যে কিছুটা আশ্বস্ত হয়েছে দলগুলো। নির্বাচন নিয়ে তাদের বক্তব্যকে ইতিবাচক হিসাবে দেখছেন। তবে নির্বাচন, সংস্কার ও সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি রোডম্যাপ চান দলগুলোর নীতিনির্ধারকরা।

বৃহস্পতিবার বিষয়টি নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নুর বলেন, রাজনৈতিক দলগুলো কেউ কেউ ৬ মাস, কেউ ১ বছরের মধ্যে নির্বাচন চাচ্ছে। এটা আসলে আলাপ-আলোচনার মাধ্যমে সময়টা নির্বাচন করা উচিত। আমি মনে করি, এক বছরের মধ্যেই চাইলে নির্বাচন সম্ভব, এক বছর যথেষ্ট সময়। কারণ, গণতান্ত্রিক সরকার না থাকলে দেশে বিনিয়োগ আসবে না। দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। সেক্ষেত্রে সামাজিক অস্থিরতা বাড়বে। সেক্ষেত্রে দেশ ক্ষতিগ্রস্ত হবে, যদি একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকে।

 

প্রিন্ট করুন