Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪ , ১২:৪৭ অপরাহ্ণ

একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় ঝিনাইদহের ফজর আলী গার্লস্ স্কুল এন্ড কলেজ

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝিনাইদহ প্রতিনিধিঃ মৌসুমি বায়ুর প্রভাবে টানা দুই দিনের অবিরাম বৃষ্টিতে ডুবে গেছে ঝিনাইদহের শহরের ঐতিহ্যবাহি ফজর আলী গার্লস্ স্কুল এন্ড কলেজ। শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৩ সাল থেকে ঝিনাইদহের দ্বিতীয় মহিলা কলেজ হিসেবে কার্যক্রম চালু হয়। যেটা ঝিনাইদহের নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভুমিকা পালন করে আসছে। সরেজমিনে দেখা যায়, স্কুলের আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাতেই স্কুলের খেলার মাঠ, আঙ্গিনা, সহ শেণীকক্ষে যাওয়ার সংযোগ রাস্তাগুলো পানিতে ডুবে যায়।

ফলে একদিকে যেমন শিক্ষক ছাত্রীদের চলাচলের সমস্যা হয় অপর দিকে স্বাভাবিক পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যহত হয়। স্কুল মাঠ,ওয়াক ওয়ে পানিতে ডুবে থাকায় অনেক সময় ছাত্রীরা ছোটখাটো দুর্ঘটনার স্বীকার হয়।

এমতাবস্থায় সাধারন শিক্ষার্থী এবং শিক্ষকদের যথাযত কর্তৃপক্ষের কাছে একটায় দাবি সুপরিকল্পিত একটা মাষ্টার প্লানের মাধ্যমে পানি নিষ্কাশনের একটি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা।

প্রিন্ট করুন