Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:৩৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৪, ২০২৪ , ৪:০২ অপরাহ্ণ

নোয়াখালী পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা

লেখকঃ আজকালের কণ্ঠ

শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি : অদ্য মঙ্গলবার, পুলিশ কে. জি স্কুল এন্ড কলেজ কর্তৃক নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে পুলিশ কে. জি স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং পরিচালনা পর্ষদ সকলের ভালোবাসায় সিক্ত করা হয়। বক্তারা তাঁর কর্মময় জীবনের দক্ষতা ও মানবিক গুণাবলী নিয়ে আলোচনা করেন এবং পেশাগত জীবনে তাঁর সফলতার জন্য শুভ কামনা জানান।

অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কে.জি. স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মোর্তাহীন বিল্লাহসহ পুলিশ কে.জি. স্কুল এন্ড কলেজের সকল শিক্ষকবৃন্দ।

প্রিন্ট করুন