Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৪, ২০২৪ , ১২:৫৮ অপরাহ্ণ

নেত্রকোনার দুর্গাপুরে গারোপহড়ে এক হাজার পিস ইয়াবা সহ এক জন গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ- নেত্রকোনা ভারত সীমান্তের গারো পাহাড় অঞ্চলের দুর্গাপুর উপজেলায় সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক জন আটক হয়েছে।

আটক মোশারফ হোসেন (৩৪) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া কোনাপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ইতোপূর্বেও মাদক সংক্রান্ত অভিযোগে থানায় একটি মামলা রয়েছে।

অভিযানের সময় তার কাছ থেকে মাদক বিক্রির প্রায় ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া কোনাপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়। পরে মোশারফ হোসেনকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক মো. মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে তার বসতবাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে এক হাজার পিস ইয়াবা এবং ৩৯ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রহমত আলী দুর্গাপুর থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেন।

অভিযানে দুর্গাপুর সেনাক্যাম্পের সার্জেন্ট আজিমুল ও তার দলও অংশ নেন।

মোশারফ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেন মাহাবুব আলম।

প্রিন্ট করুন