এস এম তানবীর, স্টাফ রিপোর্টার : মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩ শহীদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা প্রশাসক মোসাম্মৎ ইয়াসমিন আক্তার। সোমবার দুপুর ১ টায় প্রথমে দীপ্ত দের বাড়িতে ২য় তে রোমান বেপারির বাড়িতে ও শেষে তাওহীদ সন্যামত এর বাড়িতে যান তিনি। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদদের কবর জিয়ারত করেন। এসময় জেলা প্রশাসক নিহতের পরিবারকে সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশা ব্যাক্ত করেন। এছাড় শহীদের পরিবার যেন সরকারি অনুদান পায় সে ব্যবস্থা করার কথা বলেন তিনি।
গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা, ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ চলাকালীন শকুনি লেকের পানিতে ডুবে নিহত হন মাদারীপুর সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের প্রাণী বিদ্যা বিভাগের ছাত্র দীপ্ত দে।
এবং ১৯ জুলাই আনদোলনে ছাত্র জনতা, ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে গুলিতে নিহত হন রোমান বেপারি ও তাওহীদ সন্যামত।