ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার ১০ নং হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের উত্তর পাড়ার মোঃ মিজানুর রহমানের ছোট ছেলে মোঃ রাসেল রশিতে ঝুলে আত্মহত্যা করে। ১৭/৯/২৪ বুধবার আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় এই ঘটনাটি ঘটে।হরিশংকরপুর ইউনিয়ন পুলিশ ফাঁড়ির প্রধান পুলিশ কর্মকর্তা মোঃ মোজলেম তালুকদার দৈনিক আজকালের কণ্ঠ কে জানান, বোনের বাড়িতে যেতে না দেওয়াই মায়ের উপর অভিমান করে তার শোবার ঘরে নিজে গলায় রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করে।
ছেলেটি অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।কিশোর রাসেলের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছোয়া নেমে এসেছে।