Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪ , ৩:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামে লাখো মানুষের ‘ইয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে জশনে জুলুস পালিত

লেখকঃ আজকালের কণ্ঠ

জাহেদ কায়সার ( চট্টগ্রাম) : পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রামে পালিত হলো ঐতিহ্যবাহী ৫৩ তম জশনে জুলুস।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবের শা(মা:জি:আ) নেতৃত্বে জুলুস শুরু হয়। এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ.)।

এর আগে ভোর থেকে ‘ ইয়া রাসুল সালাম আলাইকা’ ধ্বনিতে মুখরিত করে চট্টগ্রাম মহানগর ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে পাঁয়ে হেটে , মোটরসাইকেল ,পিকআপ, বাস, ট্রাক করে জুলুসে অংশ নিতে জমায়েত হতে থাকে মুরাদপুরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার দিকে। ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় নগরের মুরাদপুর, ষোলশহর, দুই নম্বর গেইট, টেকনিক্যাল মোড়, মোহাম্মদপুর , বহদ্দারহাট, চকবাজার, অক্সিজেন, বায়েজিদসহ আশপাশের এলাকা তিল ধারনের ঠাঁই নাই।

গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব ও মানবিক কার্যক্রমের প্রধান সমন্বয়ক মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, ‘১৯৭৪ সালের ১২ রবিউল আউয়াল থেকে চট্টগ্রামে প্রথম এ জশনে জুলুসের সূচনা হয়। প্রথম জুলুসটি গাউসে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ্ (রহ.)-এর দিকনির্দেশনায় নগরীর বলুয়ারদীঘি পাড় খানকাহ্ শরিফ থেকে আনজুমানের সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে এসে শেষ হয়। এরই ধারাবাহিকতায় এবার ৫৩তম জুলুস হবে।’

জুলুসকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে পুরো চট্টগ্রাম। বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে তোরণ। সাঁটানো হয়েছে ব্যানার-ফ্যাস্টুন। সড়কের দুপাশে বিশেষ পতাকাও পুঁতে দেওয়া হয়েছে।
বসেছে খাবারসহ বিভিন্ন আইটেমের অস্থায়ী দোকানও। এতে টুপি, মেসওয়াক, তসবিহ, ইসলামি বই, আতর, পতাকা, পাঞ্জাবি, পাজামা, জুতা বিক্রি হচ্ছে।বিভিন্ন মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবীরা বিতরণ করছেন শরবত , চকলেট, জিলাপি, খেজুর বিতরণ করেছেন।

জুলুস উপলক্ষে নগরজুড়ে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, পুলিশের উপকমিশনার (ট্রাফিক–উত্তর) জয়নুল আবেদীন বলেন, জুলুস চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে নগর পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন কর হয়।
একই সাথে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা কাজ করছেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, জুলুসের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রিন্ট করুন