Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪ , ৫:০৮ অপরাহ্ণ

পদ্মাসেতু থেকে ফেলে খালেদা জিয়াকে হত্যার হুমকি, শেখ হাসিনাকে আসামী করে চট্টগ্রামে মামলা

লেখকঃ আজকালের কণ্ঠ

চট্টগ্রাম প্রতিনিধি : পদ্মাসেতু থেকে ফেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি ও হত্যার জন্য আওয়ামী সন্ত্রাসীদের প্ররোচনা দেওয়ায় শেখ হাসিনাকে একমাত্র আসামী করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা দায়ের করা হয় ।

১৫ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল বাদি হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই মেট্রোপলিটন কে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। যা একজন অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কেউ তদন্ত করবেন।

প্রিন্ট করুন