সাতক্ষীরা সীমা‌ন্তে দেড় কো‌টি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক | Daily AjKaler Kontho

সাতক্ষীরা সীমা‌ন্তে দেড় কো‌টি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৪, ৬:৫১ অপরাহ্ন
সাতক্ষীরা সীমা‌ন্তে দেড় কো‌টি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

মিলন বিশ্বাস (সাতক্ষীরা) : সাতক্ষীরার ভোমরা সীমান্ত দি‌য়ে ভার‌তে পাচা‌রের চেষ্টাকা‌লে এক কে‌জি ৪৮৩ গ্রাম ওজ‌নের ১১টি স্ব‌র্ণের বারসহ মো. জাকির হোসেন (৩১) না‌মে এক চোরাকারবারিকে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দি‌কে তা‌কে আটক করা হয়।

শুক্রবার(১৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

আটক মো.জাকির হোসেন ভোমরা লক্ষীদাড়ী গ্রা‌মের মো.আরিজুল মোল্লার ছে‌লে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়নের অ‌ধিনায়ক লেফট্যানেন্ট ক‌র্নেল আশরাফুল হক বলেন, স্বর্ণ পাচা‌রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‌বি‌জি‌বির ভোমরা বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিকদল লক্ষ্মীদাড়ী সিমান্তে অবস্থান নেন। আভিযানিকদল ওই স্থান হতে বাংলাদেশী নাগরিক মোঃ জাকির হোসেনকে আটক করে।

পরবর্তীতে তার তল্লাশী করে কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যার ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। মূল্য প্রায় এক কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে আসামীকে থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।