Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৫:১৫ অপরাহ্ণ

ফেনীতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন

লেখকঃ আজকালের কণ্ঠ

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:- ফেনীতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার ল্যাব উদ্বোধন করা হয়েছে।আজ সকালে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ভ্রাম্যমাণ পরিক্ষাগার ল্যাব উদ্বোধন করেন।
জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিভাগের ১১ জেলার খাদ্যের ভেজাল খাদ্য বন্ধ করতে ও খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ভ্রাম্যমাণ পরীক্ষাগার ল্যাবের গাড়ীটি প্রতিটি জেলায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন খাদ্য উৎপাদন কারী ও বিক্রয় প্রতিষ্ঠান খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে এ উদ্যেগ নেওয়া হয়েছে। ফেনী জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন জানান ফেনীর জেলার ৬ টি উপজেলায় ভোক্তা পর্যায়ে খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে প্রতিমাসে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার ল্যাবটি ফেনীতে কার্যক্রম চলমান থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রায়হান মেহবুব,সিনিয়র সহকারী কমিশনার মো: আবদুর রহমান, সহকারী কমিশনার মো: তানভীর আহমেদ, সদর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আবদুর রহমান, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডা: শহীদুল ইসলাম খোকন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাব টেকনিশিয়ান মো : মাইনুল আবেদিন ভূইয়া, ল্যাব এটেন্ড্যন্স আবু হেনা রাহামুতুল সামজিদ উপস্থিত ছিলেন। বুধবার সকাল থেকে দুপুর পূর্যন্ত ফেনী শহরের বিভিন্ন সড়কে বিভিন্ন হোটেল,ডেইরি ফার্ম,শিল্প কারখানায় খাদ্যের গুনগত মান যাচাই করা হয়েছে। এবং ১০ টি প্রতিষ্ঠান থেকে চেম্পল কালেকশন করা হয়েছে। এ ভ্রাম্যমাণ পরীক্ষাগারে ল্যাবের মাধ্যমে প্রাথমিক ভাবে ৩৫ টি খাদ্যের গুনগত মান যাচাই করা যাবে।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে জেলায় ভেজাল খাদ্যের মান যাচাই বাচাই করা নিচ্চিত হলে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিচ্চিত হবে।

প্রিন্ট করুন