Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১১, ২০২৪ , ১:৩২ অপরাহ্ণ

গৌরনদীর শ্রেষ্ঠ বিদ্যাপিঠ মডেল সঃপ্রাঃ বিদ্যালয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শফিকুল, সহকারি অনন্যা

লেখকঃ আজকালের কণ্ঠ

গৌরনদী প্রতিনিধি, এ,এস,মামুন : বরিশালের গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক যথাক্রমে উত্তর পি্গংলাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম

ও পশ্চিম খাঞ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: খাদিজা বেগম এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হন যথাক্রমে উত্তর পি্গংলাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্যা রহমান

ও বেজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বোরহান উদ্দিন।

গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার মোসা: তাসলিমা বেগম জানান, গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে

প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের অপরিসিম ভুমিকা রেখে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখায়

গত ২০২৩সালে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যাপিঠ হিসেবে নির্বাচিত হয়ে এবছর ২০২৪ সালেও গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়।

এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে উত্তর পি্গংলাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ও পশ্চিম খাঞ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: খাদিজা বেগম

এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হন উত্তর পিঙ্গলাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্যা রহমান

ও বেজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বোরহান উদ্দিন। এরপরে বরিশাল জেলার ১০ উপজেলার

সকল প্রাথমিক বিদ্যালয় থেকে বাছাই করে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নির্বাচিত করা হবে বলে তিনি জানান।

প্রিন্ট করুন