Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৯, ২০২৪ , ৪:৪৫ অপরাহ্ণ

ঝিনাইদহে বিপ্লবী ছাত্র মৈত্রীর জেলা কমিটির গঠন

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহের মাটি এক সময় ছিল বিপ্লবী ছাত্র মৈত্রীর ঘাঁটি। সেই ঝিনাইদয়ের মাটিতে আবার গঠিত হলো বিপ্লবী ছাত্রমৈত্রীর জেলা কমিটি।

রোজ সোমবার ৯ই সেপ্টেম্বর সকাল ১১ টায় ঝিরাইদহ প্রেস ইউনিটি কার্যালয় এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত ছাত্র সমাবেশে উপস্থিত ছিল বাংলাদেশ বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগ্রামী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল ও বিপ্লবী বিপ্লবী কমিউনিস্ট লীগের ঝিনাইদহ জেলার সম্পাদক কমরেড সাহিদুল এনাম পল্লব বিপ্লবী ছাত্র মৈত্রীর মহানগর কমিটির কার্যকারী সদস্য শাহা সম্পূর্ণ ও এম এম কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জনি ইসলাম।

উপস্থিত ছাত্রদের সাথে দীর্ঘ আলোচনা শেষে মোঃ নিশান হোসেন কে আহবায়ক এবং মোঃ আনাস ওরফে আলিফ ও মাহমুদুল হাসান কে যুগ্ন আহবায়ক ঘোষণা করে ৭সদস্য বিশিষ্ট আহবান কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হল জীবন হোসেন, মিশুক হাসান, আশিকুজ্জামান চয়ন ও সৌমিক হাসান।

প্রিন্ট করুন