বরিশালে কমছে না তীব্র যানজট, বাড়ছে সড়ক দুর্ঘটনা, পথচারীদের ভোগান্তি | Daily AjKaler Kontho

বরিশালে কমছে না তীব্র যানজট, বাড়ছে সড়ক দুর্ঘটনা, পথচারীদের ভোগান্তি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৪, ৩:০৬ অপরাহ্ন
বরিশালে কমছে না তীব্র যানজট, বাড়ছে সড়ক দুর্ঘটনা, পথচারীদের ভোগান্তি

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি : বরিশাল হাইওয়ের রাস্তা বড় করলেও কমছে না তীব্র যানজট যার কারনে বাড়ছে সড়ক দূর্ঘটনা বরিশালে মেইন মেইন পয়েন্টে রাস্তা আটকে রয়েছে যার কারনে সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারন পথচারীরা। জানা গেছে বরিশাল নগরীতে অবৈধ হলদ অটোরিকশা চলাচল করছে বেপরোয়া ভাবে, এতটাই যানজট সৃষ্টি করছে সাধারন মানুষের চলাচল করতে ভোগান্তি পোহাতে হয়, জীবনের ঝুকি নিয়ে রাস্তার এপার ওপার পারাতে হয় পথচারীদের। রুপাতলী গোলচক্কর চারপাশে হাইওয়ের রাস্তার উপর অবৈধ ভাবে হলুদ অটোরিকশা থামিয়ে যাত্রী নেওয়া হচ্ছে এমকি ঘন্টার পর ঘন্টা অটোরিকশা থামিয়ে যানজটের সৃষ্টি করছে চালকরা। নগরী চৌমাথা চার রাস্তার মোড় অবৈধ ভাবে রাস্তা আটকিয়ে দখল করে রেখেছে অটোচালকরা, ট্রাফিক পুলিশ থাকলেও পারছে নিয়ান্ত্রন করতে

নগরী লঞ্চঘাট হাইওয়ে রাস্তার পাশে অবৈধ ভাবে অটোচালকরা দখল করে রেখেছে। মোঃ ইব্রাহিম নামে এক পথচারী বলেন বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন ছাত্ররা যখন ট্রাফিক আইন নিয়ান্ত্রন করেছিল তখন খুব একটা যানজট ছিলো না।সাধারন মানুষ চলাচল করেছিল খুব সুন্দর ভাবে। ট্রাফিক পুলিশ মোঃ আসাদ বলেন আমরা যানজট কমানোর চেষ্টা করছি খুবই দ্রুতাভাবে যে অবৈধ অটোরিকসা গুলো চলাচল করছে তাদের কাগজ চেক করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।