Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৭, ২০২৪ , ৩:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামে শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ১২

লেখকঃ আজকালের কণ্ঠ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে ৬ জন আগুনে দগ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছে অন্তত আরও ৭ জন।

৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড কুমিরা এলাকার এসএম করপোরেশন নামে একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণে আগুন ধরে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।

গুরুতর দগ্ধ ১২ জনকে উদ্ধার করে ৬ জন কে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এবং বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ।

আহতরা হলেন- আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, এসএম করপোরেশন পুরাতন জাহাজ বিদেশ থেকে কিনে এই ইয়ার্ডে এখানে কাটা হতো।

প্রিন্ট করুন