Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৭, ২০২৪ , ১২:৫২ অপরাহ্ণ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

মিলন বিশ্বাস (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), এক বোতল ভারতীয় এলএসডি ও এক বোতল বিদেশী মদ জব্দ করেছে বিজিবি।

গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এসব মাদবদ্রব্য জব্দ করা হয়। তবে, এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, মাদকের চালান পাচার করে দেশে আনার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি’র নায়েক কাজী হুরমুজ আলী এর নেতৃত্বে বিজিবি’র একটি দল সীমান্তের কেড়াগাছি এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে মাদক চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পলায়নে উদ্যত হলে বিজিবি তাদেরকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির সদসরা ওই স্থান থেকে এক কেজি ভারতীয় ক্রিস্টাল

মেথ (আইস), এক বোতল ভারতীয় এলএসডি ও এক বোতল বিদেশী মদ জব্দ করে।

উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য ৬ কোটি টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রিন্ট করুন