Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৭, ২০২৪ , ১১:৫১ পূর্বাহ্ণ

পটুয়াখালীতে স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা প্রনয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ মেহেদী হাসান( বাচ্চু) পটুয়াখালীঃ জলবায়ু বিপর্যয় মোকাবিলায় স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে পটুয়াখালীতে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় ইন্টারন্যাশনাল রেসকেইউ কমিটি এর সহযোগিতায় বেসরকারি সংস্থা জাগোনারী’র বাস্তবায়নে বরিশাল ও খুলনা বিভাগের স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা প্রনয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষক এবং জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, এনজিও ও যুব প্রতিনিধিরা।

প্রিন্ট করুন