Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৭, ২০২৪ , ১০:৪৪ পূর্বাহ্ণ

হোমনায় দুর্বৃত্তদের হাতে নিহত হওয়া মা, ছেলে ও ভাগনী কে পাশাপাশি কবরে শায়িত এখনো আটক করতে পারেনি পুলিশ

লেখকঃ আজকালের কণ্ঠ

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনার বড় ঘাগুটিয়ায় দূর্বৃত্তদের হাতে নিহত হওয়া মা, তার শিশু ছেলে ও ভাগনী কে পাশাপাশি কবরে শায়িত করা হয়েছে।

গত শুক্রবার ( ৬ সেপ্টেম্বর) বিকেলে জানাযার নামায শেষে বড় ঘাগুটিয়া কবরস্থানে তাদের কে দাফন করা হয়।

এর আগে দুপুর ৩ টার সময় ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ গ্রামে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে চারপাশ। এসময় শতশত মানুষ নিহতদের শেষ বারের মতো দেখতে ভিড় জমান। অনেকের চোখে দেখা যায় নিরব অশ্রু। এরপর নিহতদের বড় ঘাগুটিয়া ঈদগাহ ময়দানে তাদের জানাযার জন্য নিয়ে যাওয়া হয়। বিভিন্ন স্থান থেকে শতশত মানুষ জানাযায় অংশ গ্রহণ করেন।

এঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। খুনের রহস্য উদঘাটনে পুলিশ, পিবিআই, সিআইডি সহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এঘটনার পর এলাকায় এখনো আতংক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, এমন ঘটনা আমাদের গ্রামে আগে ঘটেনি। যাদের কে হত্যা করা হয়েছে তারা খুবই নিরীহ মানুষ। ঠিক কি কারনে এমন হত্যাকান্ড তা কেউ বলতে পারছেন না। সবাই অতিদ্রুত আসামীদের ধরে এ ঘটনার সুষ্ঠু বিচার করতে দাবী জানান তারা।

এ ঘটনায় হোমনা থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, নিহত মাহফুজার বাবা মোঃ হোসেন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে হোমনা থানায় একটি হত্যা মামলা দ্বায়ের করেছেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারিনি। খুনের রহস্য উদঘটনে কাজ করছে পুলিশের। এছাড়াও মহিলা কে অন্তঃসত্তা মনে করা হলেও ময়না তদন্ত রিপোর্টে মহিলা অন্তঃসত্তা ছিলো না বলে জানান তিনি।

গত বুধবার দিবাগত রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা বড় ঘাগুটিয়া গ্রামের শাহপরানের স্ত্রী মাহফুজা বেগম (২৫) ও তার ছেলে শাহেদ(৮) পাশের বাড়ির তার মামাতো ভাসুর রেজাউল করিমের মেয়ে তিশা মনি(১৫) কে শ্বাসরোধ করে হত্যা করে।

প্রিন্ট করুন