Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৪, ২০২৪ , ১২:০০ অপরাহ্ণ

প্রধান তথ্য অফিসার হলেন নিজামুল কবীর

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধিঃ তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো: নিজামুল কবীরকে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তার চলতি দায়িত্ব দেয়া হয়েছে।

গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে রদবদল করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক আকতার হোসেনকে গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।

সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি প্রেষণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ছিলেন।

প্রিন্ট করুন