Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২, ২০২৪ , ১২:৫৪ অপরাহ্ণ

রাজারহাটে সাপের ছোবলে যুবকের মৃ’ত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

রাজারহাট উপজেলা প্রতিনীধি: কুড়িগ্রামের রাজারহাটে সাপের কামরে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে।

১ সেপ্টেম্বর ২০২৪ ইং রাজারহাট সদর ইউনিয়নের ৯(নয়) নং ওয়ার্ড কেন্দ্রা নিবাসী মোঃ নুর ইসলামের প্রথম পুত্র মো: লিমন মিয়া বয়স ২০(বিশ) আনুমানিক সন্ধ্যা(৭)সাতটার সময় বাজার খরচ করার উদ্দেশ্যে টগরাইহাট বাজারে যায়।এমতাবস্থায় প্রসাবের চাপ দিলে দোকানের পিছনে থাকা ঝোপের পাশে প্রসাব করার উদ্দেশ্যে যাওয়ার প্রাক্কালে নাম নাজানা এক বিষধর সাপের ছোবলের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়ে।

কিছুক্ষণ একা একা নিরবে থাকার পর বিষের যন্ত্রনা সহ্য করতে না পেরে জন সম্মুখে চলে আসে। বেশি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে কুড়িগ্রাম সরকারি হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যায়। জরুরী বিভাগে উপস্থিত থাকা ডক্টর বৃন্দ রোগীকে সাময়িক চিকিৎসা দেয়ার কিছুক্ষণ পরে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে মৃত যুবককে বাড়িতে নিয়ে আসলে বুকের ধন কে ফিরে পেতে আবারো কবিরাজি চিকিৎসা করতে থাকে বাবা মা, কিন্তু যে যায় সে কি আর ফিরে আসে অবশেষে কবিরাজদের চেষ্টাও ব্যর্থ হয়।

প্রিন্ট করুন