জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি : বরিশাল মেট্রো পলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) বিএমপি জনাব মােহাম্মদ নজরুল হােসেন মহোদয়ের সভাপতিত্বে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপি’র মাসিক কল্যাণ সভা (আগষ্ট অনুষ্ঠিত হয়।
আজ ২৯ আগষ্ট সকাল ১০:৩০ টায় সভার শুরুতেই সভাপতি মহোদয় বিএমপি’র বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় তিনি বলেন, পুলিশের নিকট আগত সকল সেবা প্রত্যাশীদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে। দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও ক্রান্তি কালীন সময়ে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দিয়ে জনসেবা নিশ্চিত করতে হবে। এমন কোন ফাঁদে পা দেয়া যাবে না কিংবা এমন কিছু করা যাবে না যার জন্য বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুরো বাহিনী বিব্রত হয়। অতীতের ন্যায় সামনের দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত থাকতে হবে।
এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন।সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) জনাব রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ পদবীর পুলিশ সদস্যগণ।