Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৯, ২০২৪ , ৩:৩১ অপরাহ্ণ

দুই সমন্বয়কের সাক্ষাৎ দুদক চেয়ারম্যানের সঙ্গে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, অনেকের নামে দুদকে মামলা হচ্ছে। এসবের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই। দুদক স্বাধীনভাবে তাদের কাজ করবে।

আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, আমাদের নাম ব্যবহার করে কেউ যদি কোথাও চাঁদাবাজি করে তাহলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

প্রিন্ট করুন