Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৯, ২০২৪ , ১০:৫৫ পূর্বাহ্ণ

বিএনপি বৈঠকে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অংশ নিয়েছেন দলটির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৭ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রুশ রাষ্ট্রদূত।

প্রিন্ট করুন