Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৮, ২০২৪ , ৯:১৭ পূর্বাহ্ণ

বাগেরহাটের নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নতুন পুলিশ সুপার (এসপি)মোঃ তৌহিদুল আরিফ । মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

বিসিএস ২৫ ব্যাচের এই কর্মকর্তা এর আগে টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দিয়ে তাকে বাগেরহাটের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে ২১ আগস্ট এক প্রজ্ঞাপনে বাগেরহাটের এসপি আবুল হাসনাত খানকে বদলি করে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে জননিরাপত্তা বিভাগ।#

প্রিন্ট করুন