Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৪, ২০২৪ , ৯:০৫ অপরাহ্ণ

বন্যা পরিস্থিতিতে দেশবাসী যেভাবে এগিয়ে এসেছে তাতে আমি অভিভূত: প্রধান উপদেষ্টা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যেভাবে দেশের মানুষ এগিয়ে এসেছে, তাতে আমি অভিভূত। সমন্বিতভাবে স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি নিয়ে কাজ করার পরিকল্পনা করা হচ্ছে। আন্তর্জাতিক ফান্ড মোভিলাইজ করতে হবে।

আজ শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিওর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ সব কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বন্যার পানি নামতে শুরু করেছে। এখনই সমন্বিতভাবে স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। প্রয়োজন অনুযায়ী সমন্বয় করে ত্রাণ পাঠাতে হবে। তাছাড়া, বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ দ্রুত পুনঃস্থাপনে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করতে সবার সমন্বিত উদ্যোগ জরুরি। এ সময় তরুণদের উদ্যোগের সঙ্গে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

 

প্রিন্ট করুন