আজকালের কন্ঠ ডেস্ক : আজ বেলা দশটায় দেশের বিভিন্ন এলাকায় বন্যা দূর্গতের সহায়তায় বাংলাদেশ উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণ ত্রান কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন বাংলাদেশ উন্নয়ন সোসাইটির সভাপতি মোঃ আবু তোহা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্য জীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন খান ও সাংবাদিক জাহাঙ্গীর আলম। এ সময় বাংলাদেশ উন্নয়ন সোসাইটির সভাপতি মোঃ আবু তোহা বলেন, ভারতের আগ্রাসী নীতির কারণে দেশে বন্যার সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য এটা একটা ষড়যন্ত্র। দেশের মানুষকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের যার যা সামর্থ্য আছে তাই নিয়ে এগিয়ে আসতে হবে। যারা খাদ্য সামগ্রী, শুকনো খাবার, কাপড় দিতে চান তাহলে বাংলাদেশ উন্নয়ন সোসাইটি ০১৭৪০৯৩৫০৩১ যোগাযোগ করা যেতে পারে। বার্তা