Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৪, ২০২৪ , ৩:০৭ অপরাহ্ণ

নেত্রকোনায় আনসার সদস্যদের চাকুরী স্থায়ী করণের এক দফা দাবিতে বিক্ষোভ

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ- নেত্রকোণায় স্মার্টকার্ডধারী সাধারণ আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরনের একদফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ স্মার্টকার্ডধারী আনসার সদস্যরা।

২৩ আগষ্ট শুক্রবার সকালে নেত্রকোণা সদর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে পৌর এলাকার নাগড়া আনসার কমান্ডেন্ট অফিসে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন আনসার সদস্যরা।

এসময় উপস্থিত আনসার সদস্যরা তাদের দাবীকৃত একদফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এবং দাবি সংবলিত স্মারকলিপি উদ্ধতন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে। পরে বিক্ষোভ সমাবেশ থেকে আনসার সদস্যদেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করে।

প্রিন্ট করুন