Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২১, ২০২৪ , ১০:১২ পূর্বাহ্ণ

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে শরিয়তপুরে মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গত মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এক আয়োজিত মানববন্ধনে এ কথা জানায় তারা।

গণমাধ্যম প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা প্রত্যেক গণমাধ্যমের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন শরীয়তপুরের সাংবাদিক নেতারা।

এ সময় বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে যারা হামলা চালিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয়, তারা দুষ্কৃতিকারী। এ ধরনের হামলা মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। অবিলম্বে বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় তারা।

ডিবিসি টেলিভিশনের সাংবাদিক রাজিব হোসেন রাজন বলেন, গতকাল যারা হামলা চালিয়েছে তারা শিক্ষার্থী নয়। এ ধরনের হামলা মুক্ত সাংবাদিকতার জন্য থ্রেট। আমরা দোষীদের বিচার চাই।

সময় টেলিভিশনের প্রতিনিধি বিএম ইস্রাফিল বলেন, আমরা সাংবাদিকতার শুরুতেই জেনে আসছি সাংবাদিকরা সমাজের দর্পণ। বর্তমানে যেভাবে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো ওপর হামলা হচ্ছে

প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ বলেন, আমরা সাংবাদিকরা মানুষের জন্য কাজ করি। গতকাল এবং এর আগেও বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠান ও কর্মীদের ওপর হামলা হয়েছে। এটি আমাদের মুক্ত সাংবাদিকতার জন্য বাঁধা স্বরূপ। বর্তমান সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা হোক।

প্রিন্ট করুন