Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২০, ২০২৪ , ৬:৩৬ অপরাহ্ণ

বাকেরগঞ্জে বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের সমন্বয়ে দুর্নীতি বিরোধী সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা খান মেহেদী : সাবেক এমপি আবুল হোসেন খানের বাসভবনে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও গণমিছিল সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

বরিশালের বাকেরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়েত ইসলামী ও ইসলামী আন্দোলনের সমন্বয়ে দুর্নীতি বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাত ৮ টায় সাবেক এমপি আবুল হোসেন খানের বাসভবনে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও গণমিছিল সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান সভায় বলেন, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা ও দোসররা বিগত ১৬ বছর ক্ষমতায় থাকাকালীন দেশটাকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। দুর্নীতির মাধ্যমে জনগণের টাকা লুণ্ঠন করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। বাকেরগঞ্জ উপজেলাও তার ব্যতিক্রম নয়। বিগত স্বৈরশাসকের আমলে সাবেক এমপি ও মেয়র থেকে শুরু করে আওয়ামী লীগ নেতারা দুর্নীতির মাধ্যমে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। সেইসব দুর্নীতিবাজদের অনতিবিলম্বে গ্রেপ্তারের মাধ্যমে বিচার হওয়া জরুরি।

প্রিন্ট করুন