চট্টগ্রামে ভারি বর্ষণে ডুবলো নগরী , পাহাড়ধসের শঙ্কা | Daily AjKaler Kontho

চট্টগ্রামে ভারি বর্ষণে ডুবলো নগরী , পাহাড়ধসের শঙ্কা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৪, ২:২৩ অপরাহ্ন
চট্টগ্রামে ভারি বর্ষণে ডুবলো নগরী , পাহাড়ধসের শঙ্কা

চট্টগ্রাম প্রতিনিধি: বঙ্গোপসগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভারি বৃষ্টিপাতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী। দেখা দিয়েছে পাহাড়ধসের শঙ্কা।

সোমবার (১৯ আগস্ট) দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে , গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আরও দুয়েকদিন ভারি থেকে আরও ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড় ধসের শঙ্কা রয়েছে।

রোববার(১৮ আগস্ট) ভোর ৬টা থেকে সোমবার (১৯ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রামে ১১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। লঘুচাপ সক্রিয় থাকায় সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে টানা বৃষ্টির কারণে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে । বাধাগ্রস্ত হচ্ছে গাড়ি চলাচলে, এতে দুর্ভোগে পড়েছেন ছাত্র -ছাত্রী, পথচারী ও যাত্রীরা। জলাবদ্ধতার কারণে অনেক স্কুল ছুটি দিয়ে দেয়।

সকালে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা , হালিশহর, মুরাদপুর, জিইসি মোড়, প্রবর্তক মোড়, পাঁচলাইশ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, কাপাসগোলা, শুলকবহরসহ বেশ কিছু এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়।