Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৯, ২০২৪ , ১০:১৭ পূর্বাহ্ণ

বর্জ্য ব্যবস্থাপনার অতিরিক্ত দায়িত্ব পেলেন ২ কর্মকর্তা ডিএসসিসির

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনার অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন দুই কর্মকর্তা।

সোমবার (১৯ আগস্ট) ডিএসসিসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত দায়িত্ব পাওয়া দুই কর্মকর্তা হলেন, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল মোতালেব এবং আবু তাহের।

ডিএসসিসির সচিব আরিফুল হক গণমাধ্যমকে জানান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল মোতালেবকে (যিনি প্রধান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত ছিলেন) বর্জ্য ব্যবস্থাপনা শাখার অঞ্চল ৬-এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

অন্যদিকে অঞ্চল ২ এর বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আবু তাহেরকে নিজ দায়িত্বের পাশাপাশি প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রিন্ট করুন