Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৩:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৮, ২০২৪ , ৪:২০ অপরাহ্ণ

টেকনাফে মাদকদ্রব্যের সহকারী উপ পরিদর্শক ইয়াবাসহ আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

ফারুকুর রাহমান, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিদর্শক মো. আমজাদ হোসাইনকে সত্তর হাজার ইয়াবা এবং নগদ পঞ্চাশ হাজার টাকা সহ আটক করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) রাতে কক্সবাজার- টেকনাফ মহাসড়কের রামু মরিচ্যা বিজিবি চেকপোস্টে বাস তল্লাশি চলাকালে ইয়াবাসহ তাকে আটক করে বিজিবি সদস্যরা।

রামু (৩০) বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সাংবাদিকদের জানান শনিবার রাতে মরিচ্যা বিজিবি যৌথ চেকপোস্টের সদস্যরা টেকনাফ থেকে আসা ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস তল্লাশির সময় আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামায়। জিজ্ঞাসাবাদে তার কথার গরমিল থাকায় তার ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ওই ব্যাগে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। রবিবার সকালে তাকে ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন- বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। সে মূলত টেকনাফ থেকে তার গ্রামের বাড়ি যাচ্ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানিয়েছেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। আমাদের উপর মহলেও বিষয়টি জানানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা

প্রিন্ট করুন