Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৭, ২০২৪ , ৭:০১ অপরাহ্ণ

ভারতের চিকিৎসক মৌমিতা হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার : ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের নারী চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক মকবুল আহমেদ মারুফ, শাহ আলম পালোয়ান, মেহেরুন্নেসা মুনিয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় প্রতিবেশী দেশ ভারতের শিক্ষার্থীরা সমর্থন জুগিয়েছিলো। তাই নৈতিক ও মানবিক কারণে এমন একটি হত্যাকান্ডের ঘটনায় তাদের পাশে দাঁড়ানো হয়েছে।

প্রিন্ট করুন