Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৭, ২০২৪ , ১২:১৮ অপরাহ্ণ

কলমাকান্দায় ১০ লাখ টাকার মালামাল জব্দ করেছে সেনাবাহিনী

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ- নেত্রকোনার কলমাকান্দার ইশবপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ১০ লাখ টাকা মূল্যের মালামাল জব্দ করেছে সেনাবাহিনী।

গত শুক্রবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার ইশবপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দের পাশাপাশি তিন চোরাকারবারিকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।

এ ঘটনায় শহিদুল ইসলাম (৩২), মোহাম্মদ মৌলু মিয়া (২৮) ও হুমায়ুন কবির (৩৮) নামে তিনজন চোরাকারবারীকে আটক করা হয়। তবে তাদের বিস্তারিত ঠিকানা জানায়নি সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, চোরাচালানের গোপন খবরে ওয়ারেন্ট অফিসার শফিকের নেতৃত্বে কলমাকান্দা আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার ইশবপুর এলাকায় অভিযান চালায়। পরে চোরাচালানের মাধ্যমে আনা ৮০ বস্তা ভারতীয় চিনি ও ৫০০টি কম্বল জব্দ করা হয়। পাশাপাশি তিন চোরাকারবারিকে আটক করা হয়। এসব জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী। জব্দ মালামাল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সরকারি হেফাজতে হস্তান্তর করা হবে।

এদিকে আটকদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হবে জানা গেছে।

এই চক্রের সাথে অনেকেই জড়িত রয়েছে চোরাকারবারি চক্রের মূল হোতাদের আটক করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

প্রিন্ট করুন