Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৪, ২০২৪ , ১২:৫৯ অপরাহ্ণ

নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের শিকার শিক্ষার্থী আত্ন-হত্যা ধ’র্ষকের শান্তি দাবীতে মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় ধর্ষনের শিকার হয়ে রুপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী বিষ পানে আত্মহত্যা ঘটনায় নেত্রকোনায় মানববন্ধন হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে জনসচেতনতায় তারুণ্যে নেত্রকোনা ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এসময় ভিকটিম ইতি আক্তারের মা, ভাইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং ধর্ষক আকাশ হোসেন প্রান্তরকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানান তারা।

পরিবারের দাবী, গত ২০জুলাই দুপুরে ভিকটিম ইতি আক্তার প্রাইভেটে যাওয়ার সময় সুসং ডহরপাড়া এলাকার মৃত লিটন মিয়ার ছেলে আকাশ হোসেন প্রান্তর তাকে ধর্ষণ করে।

বাড়িতে ফিরে ঐদিন বিকেলেই কীটনাশক সেবনে আত্মহত্যার চেষ্টা চালায় ইতি। পরে ২২ জুলাই ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইতি।

প্রিন্ট করুন