Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৩, ২০২৪ , ১২:২১ অপরাহ্ণ

সেনাবাহিনীর হাতে ৫৮ বস্তা ভারতীয় চিনি সহ চার চোরাকারবারি আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা,জেলা প্রতিনিধি : নেত্রকোণায় সেনাবাহিনীর একটি টিম জেলার দূর্গাপুরের আত্রাখালী এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জন চিনি চোরাচালান কারবারিকে আটক করেছে।

নেত্রকোণায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম রোববার গভীর রাতে জেলার দূর্গাপুর উপজেলা আত্রাখালী বাগান এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ ৪ চোরাচালান কারবারিকে আটক করেছে।

আটককৃত চিনির আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। চিনি চোরাকারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য আটককৃত ৪ চোরাকারবারির নাম প্রকাশ করা হয়নি।

সোমবার দুপুরে ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ আটককৃত ৪ জন চোরাচালানকারীকে ৩১ বিজিবি এর নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট করুন