নিজস্ব সংবাদদাতা : আজ ১২ আগস্ট (সোমবার) সারাদেশের ন্যায় বাকেরগঞ্জ থানায় পুলিশ কাজে যোগদান করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘটে যাওয়া সংঘর্ষের পরে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে কর্মবিরতি পালন করা হয়। পরবর্তীতে এই বাহিনী ৯ দফা দাবী ঘোষণার করলে অন্তর্বর্তীকালীন সরকার দাবীসমূহ মেনে নেওয়ায় আশ্বাস দিলে পুলিশ বাহিনী কাজে যোগদান করেন।
আজ সকাল ১০ টায় বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেনের নেতৃত্বে থানার পুলিশ সদস্যদের নিয়ে উপজেলা শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল মহড়া দেয়। সম্পূর্ণরূপে আজকের থানা পুলিশের কার্যক্রম শুরুর পাশাপাশি মোটরসাইকেল মহড়া দেয়ার পর থেকে জনমনে স্বস্তি নেমেছে।
বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন জানান, পুলিশ জনগনের শত্রু নয় বন্ধু। আপনারা আমাদের কে সহযোগিতা করেন আমরা দেশের শৃংখলা বজায় রাখতে কাজ করে যাবো। আজ থেকে বাকেরগঞ্জ থানা পুলিশ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। যদি কোন অপরাধচক্র অপরাধ করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।