Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১২, ২০২৪ , ৪:০৪ অপরাহ্ণ

আজ বিএনপি ও জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার পৃথক বৈঠক বিকালে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতারা। সোমবার বিকেল চারটায় প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক হওয়ার কথা রয়েছে বিএনপি নেতাদের। আর বিকাল ৫টার দিকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করবেন জামায়াত নেতারা।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে জামায়াতের একজন সহকারি সেক্রেটারি জেনারেল বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা ওই বৈঠকে অংশ নেবেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপির নেতারা ওই বৈঠকে যাচ্ছেন।

আরা জামায়াতের একজন সহকারি সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতারা।

প্রসঙ্গত, ছাত্র ও গণ–আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।

প্রিন্ট করুন