Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১১, ২০২৪ , ২:০৪ অপরাহ্ণ

এখন এ দেশে রাজনীতি করা সহজ হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেছেন, ‘পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না।’

আজ রবিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘পুলিশকে মারণাস্ত্র দেওয়া ঠিক হয়নি। এটা যেন ভবিষ্যতে না হয় সেটা দেখা হবে। এখন এ দেশে রাজনীতি করা সহজ হবে না। পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘যারা পুলিশকে ব্যবহার করেছে, হুকুম দিয়েছে আমি চেষ্টা করব তাদের বিচারের আওতায় আনতে।’

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি আপনাদের প্রমিজ করছি যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবেন না। একটা দেশ ডুবে কখন, যখন মিডিয়া সত্য কথা বলে না।’

প্রিন্ট করুন