Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১০, ২০২৪ , ৫:০০ অপরাহ্ণ

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ৭ প্রভোস্টের পদত্যাগ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। এছাড়া পদত্যাগপত্র জমা দিয়েছেন সাতটি হলের প্রভোস্ট।
শনিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এই পদত্যাগ পত্র জমা দেন তিনি।

এর আগে গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

যে সাতটি হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন- মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিজয় একাত্তর হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, রোকেয়া হল এবং শামসুন নাহার হল

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ বাছার।

প্রিন্ট করুন