আজকালের কন্ঠ ডেস্ক : দায়িত্ব গ্রহণের পরদিনই অফিস করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১০ আগস্ট) সকালেই সচিবালয়ে আসেন তিনি।
এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা আসিফ নজরুলকে অভ্যর্থনা জানান।
সকালে সচিবালয়ে আসার পরই আইন ও বিচার বিভাগের সচিবের সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টা আসিফ নজরুল।
এদিকে আইন উপদেষ্টা আসার কথা জানার পর সকাল থেকেই মন্ত্রণালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়। কক্ষের সামনে নাম ফলকে বসানো হয়েছে কাগজে টাইপ করা উপদেষ্টার নাম।