Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১০, ২০২৪ , ১০:৪৩ পূর্বাহ্ণ

হেফাজতের গণসমাবেশ বিকেলে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীতে বিএনপির সমাবেশের পর এবার গণসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (আগস্ট) বিকেল ৩টায় এ গণসমাবেশ করবে সংগঠনটি।

নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ গণসমাবেশ করবে তারা।

শুক্রবার (৯ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির নেতা মাওলানা ফেরদাউসুর রহমান।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এর বরাত দিয়ে ফেরদাউসুর রহমান বলেন, দেশে চলমান নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে শনিবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। এতে দেশের ধর্মপ্রাণ জনতা ও আলেম-ওলামাদের অংশ নেওয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

প্রিন্ট করুন