Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৪, ২০২৪ , ১:৩৬ অপরাহ্ণ

বন্ধের নির্দেশ সারা দেশে মোবাইল ইন্টারনেট

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

রোববার (৪ আগস্ট) মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা।

দেশের বিভিন্ন স্থানের ব্যবহারকারী দুপুর ১টার দিকে জানিয়েছেন, তারা ফোর-জি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

মোবাইল অপারেটর কোম্পানিগুলো জানিয়েছে, দুপুর ১টা থেকে মোবাইল নেটওয়ার্ক ডাউন করতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ফোরজি সেবা বন্ধের নির্দেশনা তাদের কাছে এসেছে। ফলে মোবাইল ইন্টারনেটে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করা যাবে না।

এর আগে, গত শনিবার ফেসবুক ও মেসেঞ্জারের মতো সামাজিক মিডিয়া ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছিল। এর ছয় ঘণ্টা পর সেগুলো খুলে দেওয়া হয়।

প্রিন্ট করুন