গৌরনদী প্রতিনিধি : প্রতিদিনই বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা। নেই কোন দৃশ্যমান প্রতিকার। ঢাকা- বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ২রা আগস্ট শুক্রবার সকালে পিকাআপ ও কাভার ভ্যানর মুখোমুখি সংঘর্ষে দুই জন নি-হত এবং নারী ও শিশু সহ দুই জন আহত হয়েছেন। স্থানীরা জানান সকাল থেকে বৃষ্টির কারনে এই দুর্ঘটনা হতে পারে।
ঢাকা থেকে বাসা বাড়ির মালামাল নিয়ে বরিশালের উদ্দেশ্যে পিকাআপ ভ্যান ও বরিশাল থেকে ঢাকাগামী কাভার ভ্যানের গৌরনদী বাস স্ট্যান্ডে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এছাড়া আহত আছেন দুইজন তাদের মধ্যে এজ নারী ও এক শিশু রয়েছেন। নিহনরা হলেন পিকাআপ চালক ৩০ বছর বয়সী মো. মহিন ও সাথে থাকা যাত্রী ৪০ বছর বয়সী আঃ খালেক।
মুখোমুখি সড়ক দূর্ঘনার বিষয় গৌরনদী ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, আমরা খবর পেয়ে আহতদের উদ্ধর করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। তিনি আরো জানান অজ্ঞান অবস্থায় আহত নারী ও শিশুর নাম ঠিকানা এখন জানা যায়নি। আহত অবস্থায় দুইজনই চিকিৎসা নিচ্ছেন।