Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২, ২০২৪ , ১:১৭ অপরাহ্ণ

ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিলসহ জিয়া হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরে উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জিয়া ওই গ্রামের মৃত আফছার বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাবের একটি অভিযানিক দল। সে সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় জিয়া উদ্দিনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৮১ বোতল ফেনসিডিল। এ ঘটনায় বৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট করুন