Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১, ২০২৪ , ৭:৫৯ অপরাহ্ণ

উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা গৌরনদীতে

লেখকঃ আজকালের কণ্ঠ

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় গৌরনদী উপজেলা সভাকক্ষে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন গৌরনদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আলাউদ্দিন ভূঁইয়া, গৌরনদী উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সাহিদা আক্তার, গৌরনদী মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ আনোয়ার হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, গৌরনদী কো-অপারেটিভ এর চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ঝিলাম, আনন্দ টিভির বরিশালের ব্যুরোচীফ কাজী আলামিন, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা।

গৌরনদী আনসার ভিডিপির কর্মকর্তা, ফায়ার সার্ভিস এর টিম লিডার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন